গঠনতন্ত্র প্রণয়নে এনসিপির কমিটি গঠন

প্রচ্ছদ শিরোনাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে। ২৬ এপ্রিল অনুষ্ঠিত পার্টির চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই কমিটি অনুমোদন দিয়েছেন।

এ তথ্যটি রোববার (২৭ এপ্রিল) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়।

দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর।

কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে উপস্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *