খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

বাংলাদেশ

রাজধানীর কদমতলী এলাকায় মারধরের শিকার মো. রাসেল (২৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাতুয়াইলের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহত রাসেল নারায়ণগঞ্জ ফতুল্লাহ উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল। এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাত ৩টায় ঢামেক হাসপাতালে পাঠায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতের বোন রেশমা আক্তার জানান, গত সোমবার রাতে আর্জেন্টিনার খেলা দেখার কথা বলে বাসা বাইরে যান রাসেল। আমি ভাইকে ফোন করে ছিলাম, সে আমাকে বলেন, তিনি খেলা দেখছিলেন, ঘণ্টা খানিক পর বাসায় চলে যাবেন। কিন্তু সংবাদ পাই, সে গুরুতর আহত, সে হাসপাতালে আছে। তার ভাইয়ের পরিচিত স্থানীয় রনি নামে এক ব্যক্তি কদমতলী থানার মুন্সিখোলা এলাকার নদীর পাড় থেকে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে খানপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক দুইটার দিকে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর তার মা হাসপাতালে পৌঁছালে রাসেলকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে মাতুয়াইলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়। সে মুন্সিখোলা এলাকায় একটি রডের দোকানে কাজ করতো। তবে কি কারণে, কে বা কাহারা তাকে মারধর করেছিল তাদের কে আমি চিনি না। কি কারণে মেরেছে সে ব্যাপারে আমি কিছু জানতে পারেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *