
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টার সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
তথ্যটি নিশ্চিত করে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।
খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ তার কাছে পৌঁছে দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে এবিষয়ে কিছু জানেন না বলে জানান আব্দুস সাত্তার।
