খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক সভা

বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে বেলা ১১ টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

আলোচনা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে এই মহিয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এ সময় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *