খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

প্রচ্ছদ শিরোনাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ভুটানের পাঠানো এ উপহার গ্রহণ করেন।

এ সময় ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য যে, রোববার (২৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *