
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের হামলা চলতেই থাকবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পরিণতি ২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া ইরাকি নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে।
মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।
কাৎজ বলেন, ‘আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করে দিচ্ছি—যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিণাম ভালো হবে না।’
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েল দেশটির ওপর হামলা শুরু করার পর থেকে বেশ কয়েকজন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করে কাৎজ বলেন, খামেনির উচিত স্বৈরশাসকের পরিণতি মনে রাখা। ইরানের প্রতিবেশী দেশ ইরাকের শাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল।
তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার জন্য কথা পুর্নব্যক্ত করে কাৎজ আরও বলেন, ‘আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যে হামলা চালিয়ে যাব।’
খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মত হতে পারে: ইস রা য়েলের প্রতিরক্ষামন্ত্রী
