এবার শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা

খেলা

ইন্দোনেশিয়ার পর স্বাগতিক জর্ডানকে রুখে দিল বাংলাদেশ। আজ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে  ড্র করেছে। দুই অর্ধেই বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, কিন্তু দুইবারই বাংলাদেশ খেলায় সমতা এনেছে।

স্বাগতিক জর্ডানের র‍্যাঙ্কিং ৭৪। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১৩৩। ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে তাদের মাটিতে এক পয়েন্ট আদায় করা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো ফলাফল। ২০২১ সালে জর্ডানের বিপক্ষে ৫ গোলে হারের রেকর্ডও রয়েছে।

ম্যাচের ৫ মিনিটে জর্ডান লীড নেয়। ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৫৮ মিনিটে আবার লীড নেয় স্বাগতিক দল। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবার বাংলাদেশ সমতা আনে। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *