
খবর ৫২ ডেস্কঃ অতীতের বিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় লেবাননের ইরানসমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার এক টেলিভিশন ভাষণে সংগঠনের প্রধান নাঈম কাসেম ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। লেবানন–সৌদি সম্পর্কের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
২০১৬ সালে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ, ওয়াশিংটন এবং লেবাননের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো দেশটির সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে আসছিল। গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবং সংগঠনের শীর্ষ নেতা নিহত হন।
রয়টার্স জানায়, ভাষণে কাসেম বলেন—মধ্যপ্রাচ্যের আসল হুমকি হিজবুল্লাহ নয়, ইসরাইল।
