কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩১ কিলোমিটার যানজট

বাংলাদেশ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩১ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে চান্দিনা উপজেলার বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাত দুইটার দিকে চান্দিনার নূরতলা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর দীর্ঘ যানজট তৈরি হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর আগে রাতে নূরতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনা ঘটে। উল্টো পথে যান চলাচল এবং অধিকাংশ চালক গাড়িতে ঘুমিয়ে পড়ার কারণে তীব্র যানজট তৈরি হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *