৭ মিনিটের জোড়া গোলে ফাইনালে বাংলাদেশ

খেলা শিরোনাম

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ তিনটি গোলই হলো ম্যাচের শেষদিকে। প্রথমে ডেডলক ভাঙেন আশিকুর রহমান। কিছুক্ষণ পর আরও একবার জালে বল জড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নেপাল এক গোল শোধ দিলেও তা শুধু ব্যবধানই কমায়। ২-১ গোলের জয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ ম্যাচে সুযোগ তৈরির দিক থেকে এগিয়ে ছিল নেপাল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রচেষ্টায় ফল না এলে গোলশূন্য বিরতিতে যায় দুদল। মাঠে নেমে ৭৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন আশিকুর রহমান। সতীর্থ ফয়সালের কর্নারে দূরের পোস্টে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। মিনিট সাতেকের মধ্যে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল। ৮৬তম মিনিটে সুজানের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় নেপাল। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটেনি। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। জয়ী দল আগামী রোববার ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *