৬০ বছরে পা রাখবেন আমির, হচ্ছে বিশেষ আয়োজন

বিনোদন

৬০ বছরে পা রাখবেন বলিউডের দাপুটে অভিনেতা আমির খান। ক্যালেন্ডার বলছে, ১৪ই মার্চ থেকে তিনি প্রবীণ নাগরিক। কিন্তু অন্যদিকে তার চেহারা বলছে চকলেট হিরোর যাবতীয় লক্ষণ তাকে এখনও ছাড়েনি। শোনা গিয়েছে, উত্তর বসন্তে আমিরের প্রেমে পড়েছেন একজন নারী। আবার কাজের সময় এই নায়ক অত্যাধিক খুঁতখুঁতে। আর তারই জন্মদিন। জন্মদিনে বিশেষ আয়োজনের ব্যাবস্থাও রয়েছে। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। আর এই বিশেষ উদযাপনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুকর’। চিত্রনাট্যকার জাভেদ আখতার রবিবার এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি তার অনুরাগীরা দেখতে পাবেন। জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের। তাই এমন একটি ঘোষণার জন্য জাভেদকে বেছে নেওয়া হল। একইভাবে ফারহান আখতারের প্রথম ছবিও আমিরের সঙ্গে। অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে জাভেদ বলেন, তিনি কিছুতেই ‘দঙ্গল’ ছবির কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এই ছবিতে বয়ঃবৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। আমিরের সমস্ত ছবির মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই এই ছবিকে এগিয়ে রাখবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *