
পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।’
এ সময় পুলিশের ১১দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র (ডিএমপি) অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভালের চুক্তি আছে আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের আমরা অন-অ্যারাইভাল ভিসা দেব না।’
