১৮ বছরে প্রথমবার ইউনাইটেডের মাঠে জয় দেখলো ওয়েস্ট হ্যাম

খেলা

ইউরোপা লীগের ফাইনালে ওঠার পর এবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১৮ বছরে প্রথমবার ইউনাইটেডের মাঠে জয় দেখলো ওয়েস্ট হ্যাম। ২০০৭ সালের পর প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জেতে তারা। 
ম্যাচের ২৭ তম মিনিটে কয়েকটি দর্শনীয় পাসে বল পেয়ে গোলমুখ খোলেন  ওয়েস্ট হ্যামের ফরওয়ার্ডের টমাস সোসেক। মোহাম্মদ কুদুসের পাসে গোলমুখের সামনে বল পান তিনি। ম্যাচের ৫৭তম মিনিটে আরেক ফরোয়ার্ড জ্যারড বাওয়েন ব্যবধান দ্বিগুণ করেন। 
রেড ডেভিলস কোচ রুবেন আমোরিম বলেন, টটেনহামের বিপক্ষে আগামী ২১ই মে ইউরোপা লীগ ফাইনালেই চোখ রয়েছে তাদের। কিন্তু রবিবারের অবাঞ্চিত হার ওই ম্যাচের প্রস্তুতি বড় ধাক্কা দিলো রুবেন আমোরিম ও তার দলকে। 
এ জয়ে চলমান মৌসুমে লীগে ধুঁকতে থাকা দুই দলের মুখোমুখি লড়াইয়ে হ্যামাররা স্বাগতিকদের টপকে টেবিলের ১৫ নম্বরে উঠে গেলো। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট ওয়েস্ট হ্যামের। আর ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *