১০০ টেস্ট খেলতে যাওয়া মুশফিককে যে বার্তা দিলেন তামিম

খেলা

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে গড়াবে। সে টেস্টে মাঠে নামলেই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। 

এই বিশেষ মুহূর্তকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’ 

তামিম আরো লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *