হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

খেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর ছাড়পত্র পেলেন তামিম ইকবাল। তবে বাসায় ফিরে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বাংলাদেশের সব সময়ের অন্যতম সেরা এই ওপেনারকে।

গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হন তামিম। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন বিবেচনায় সেখানেই হার্টে রিং পরানো হয়।এরপর সেখান থেকে নেওয়া যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এখান থেকেই শুক্রবার দুপুরে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন তামিম।

আগের দিন ডাক্তারের ব্রিফিংয়ে বলা হয়, সুস্থ জীবন চাইলে ধুমপান ছেড়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তামিমকে।

নিজের এমন অবস্থা নিজেই মেনে নিতে পারছেন না তামিম, জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক। তাই তার জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে।

ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়, “তামিমের ফ্যামিলি হিস্ট্রি খারাপ। ওদের পরিবারের রক্ত জমাট বেধে যাওয়ার একটা প্রবণতা আছে। তামিমের আবারো হার্ট অ্যাটাক হওয়অর চান্স আছে।“

অস্ত্রোপচারের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেছিলেন, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। তবে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শরীর একটু থিতু হওয়ার বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *