
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
.
তিনি বলেন, দুইদিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
.
শায়রুল কবির খান মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।
