Hamas attack

হামাসের প্রতিশোধ: ইসরায়েলি বসতিতে নিমেষে রকেট হামলা

আন্তর্জাতিক শিরোনাম

হামাসের প্রতিশোধ: গাজা থেকে আশদোদে রকেট আক্রমণ, ইসরায়েলের আয়রন ডোম প্রতিক্রিয়া

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট আক্রমণ চালিয়েছে। রবিবার রাতে এই আক্রমণের কথা তারা নিজেরাই স্বীকার করেছেন। এটি ইসরায়েলি সেনাবাহিনীর বেসামরিক মানুষের ওপর চালানো গণহত্যার প্রতিশোধ হিসেবে করা হয়েছে বলে জানিয়েছে আল-কাসাম।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোঁড়া হয়েছে। এর মধ্যে কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা প্রতিহত করা হলেও অবশিষ্টগুলো আশদোদ, আশকেলন এবং আশেপাশের এলাকায় প্রভাব ফেলেছে। রকেট আক্রমণের সময় সাইরেন বাজতেই আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রকেটের টুকরো আশকেলন ও গ্যান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার হামলা এবং এক মাস ধরে পূর্ণ অবরোধ চলার ফলে গাজা উপত্যকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) অভিযানে গাজায় মোট ৫০,৬০৯ জন নিহত এবং ১,১৫,০৬৩ জন আহত হয়েছেন। এই শিকারদের মধ্যে ৫৬% নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে। এপর্যন্ত ১৫ মাস ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে আবার গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে গাজায় আরও ১,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *