স্বাধীনতা পদক গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

জাতীয় শিরোনাম

সরকার স্বাধীনতা পদক দেয়ার সিদ্ধান্ত নিলেও তা গ্রহণ করছেন না বিশিষ্ট লেখক-সাংবাদিক বদরুদ্দীন উমর । সরকার এ বছরের জন্য আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রকাশ হওয়া এই আটজনের তালিকায় বদরুদ্দীন উমরের নামও আছে। নিজের নাম প্রকাশের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রবীণ এই সংবাদিক বলেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরষ্কার দেয়া হয়েছে। আমি সেগুলির কোনটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *