স্কটল্যান্ডে ৩,৩০০ বছর পুরোনো গণকবরের সন্ধান

আন্তর্জাতিক যুক্তরাজ্য

১০০-২০০ বছর নয়। প্রায় ৩ হাজার বছর পুরোনো গণকবরের সন্ধান মিলল। স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩ হাজার ৩০০ বছর পুরোনো গণকবরের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ওই কবরে মৃতদেহগুলো দাহ করে কবর দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, স্কটল্যান্ডের ডামফ্রিজ ও গ্যালোয়ের সানকুয়ার এর কাছে টোয়েন্টিশিলিং উইন্ড ফার্মে কাজ করার সময় কয়েক বছর আগে মাটি খোড়ার কাজ শুরু হয়েছিল। সেখানে ব্রোঞ্জ যুগের একটি সমাধি উদ্ধার হয়। সেখানে পাঁচটি কলসির মধ্যে বহু মানুষের দাহ করা অস্থি পাওয়া গিয়েছে। ওই দাহ করা অস্থির পরিমাণ দেখে অবাক হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। একাধিক মানুষের মৃত্যু হলে তবেই এত পরিমাণ অস্থি হতে পারে বলে জানিয়েছেন একজন প্রত্নতত্ত্ববিদ।

উইন্ড ফার্মটি পানকুয়ার থেকে প্রায় ৩ মাইল দক্ষিণে অবস্থিত। গবেষণায় দেখা গিয়েছে, কম করে আটজন ব্যক্তির দাহকৃত অস্থি ওই গণকবরে রাখা হয়েছিল। গবেষকরা জানিয়েছেন, খ্রিষ্টপূর্ব ১৪৩৯ থেকে ১২৮৭ সালের মধ্যে গণকবরে এই অস্থিগুলো রাখা হয়েছিল। সকলকে একইসঙ্গে দাহ করা হয়েছিল এবং তা সমাধিও দেওয়া হয়। মনে করা হচ্ছে একই পরিবারের সকলকে সেখানে সমৃদ্ধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, উদ্ধার হওয়ার বেহা অবশেষ থেকে জানা গিয়েছে, দেহগুলো দাহ করার সঙ্গে সঙ্গেই সমাধিস্ত করা হয়েছিল। ব্রোঞ্জ যুগে মৃতদেহ কিছুদিন খোলা রেখে দেওয়ার রীতি ছিল। মনে করা হয় ওই এলাকায় অবস্থিত সম্প্রদায়ের ওপর সম্ভবত দুর্ভিক্ষ বা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। খুব অল্প সময়ের মধ্যে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছিল। উদ্ধার হবে গণকবর থেকে প্রায় ৮ জনের দেহাবশেষ উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *