সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

বাংলাদেশ

সিলেট সীমান্ত দিয়ে আবারও পুশইন করলো ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ। এবার ২১ জনকে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু।

আজ শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের কে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।
তারই অংশ হিসেবে সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি। যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *