সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

খেলা সিলেটের খবর

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচ খেলতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় উইলিয়ামস-ক্রেইগ আরভিনরা।

এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাংগুয়েজ আর চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। জয় ছিনিয়ে নিতে যে তারা মরিয়া, তা বলার অপেক্ষা রাখে না।

এবার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে।

তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে জিম্বাবুয়ে।

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা।

জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *