সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে গ্রামবাসী

বিনোদন

গত ১৪ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর ছবি ‘ছাবা’। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি। এতে সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। মোঘল সাম্রাজ্যের শাসক আওরঙ্গজেবের চরিত্র ফুটিয়ে তুলেছেন বলি অভিনেতা অক্ষয় খান্না। সেই সিনেমারই একটি বিশেষ দৃশ্য দেখে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে গ্রামে। কোদাল, শাবল, গাঁইতি নিয়ে ঐতিহাসিক আসিরগড় দুর্গের কাছে মাটি খোঁড়া শুরু করেন গ্রামবাসী। সিনেমা দেখার পর বুরহানপুরে গুজব ছড়ায়, আসিরগড় দুর্গের নীচে রয়েছে মোঘল আমলের গুপ্তধন। মাটি খুঁড়ে তা বের করতে পারলেই কেল্লাফতে। এর পরেই স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় গ্রামবাসী দুর্গের সামনে ভিড় করেন। টর্চ এবং ‘মেটাল ডিটেক্টর’ নিয়ে বিভিন্ন জায়গায় খননকাজ শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এবং ভোর ৩টা পর্যন্ত খোঁড়খুঁড়়ির কাজ চলে। পরে বিষয়টি জানাজানি হতেই পদক্ষেপ নেয় প্রশাসন। অবৈধ খননের বিরুদ্ধে গ্রামবাসীদের সাবধান করা হয়। প্রশাসনের তরফেও গ্রামবাসীর গুজবে কান না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *