সারা বিশ্বের বাঙালীর চোখ এখন লন্ডনের দিকে

জাতীয় শিরোনাম

সেই ১৯৭১ সাল থেকে বাংলাদেশের ঘটনাবহুল রাজনীতিতে লন্ডনের নাম কোন মতেই বাদ দেয়া যাচ্ছে না । প্রতিটি ঘটনায় কোন না কোনক্রমে সম্পৃক্ত হচ্ছে লন্ডনের নাম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লন্ডন প্রবাসীরা যেমন ভূমিকা রেখেছেন ।সেই ধারাবাহিকতায় এখনো প্রবাসীরা দেশের রাজনীতি , অর্থনীতি থেকে শুরু করে সকল কর্মকান্ডে অনবদ্য অবদান রেখেই চলছেন ।

গেল জুলাই আন্দোলনেও মাস্টারমাইন্ড হিসেবে কলকাটি নেড়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় বিএনপি, যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন । তারেক রহমান বিভিন্ন আন্দোলনের পক্ষে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে বক্তব্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং আওয়ামী লীগ সরকারকে হটাতে বিশেষ ভূমিকা পালন করেন। যার ফলে শেখ হাসিনা পাঁচ ই আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হন । ঐদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্র জনতার সাথে বিএনপি ও জামাতের ভূমিকা কে গুরুত্বসহকারে উল্লেখ করেন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে কলকাঠি নেড়ে রাজনৈতিক মহরে প্রশংসার দাবি রাখেন । যার ফলে ৫ ই আগস্ট এরপর থেকে এ পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের এ টিম হিসেবে কাজ করছে । সরকারের সাথে ভালো সম্পর্ক থাকায় দলটি সর্বক্ষেত্রে সুবিধা ভোগ করছে । দেশ বিদেশের সরকারি সকল প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে দলীয় লোক।


এদিকে কথা মঙ্গলবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস লন্ডন এসে পৌঁছেছেন । তিনি ব্রিটিশ রাজার আমন্ত্রণে একটি অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসলেও এর সুযোগ হাতছাড়া করেননি বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তিনি অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করলে ডঃ মুহাম্মদ ইউনুস তাতে সাড়া দেন আর সেই কাঙ্ক্ষিত বৈঠক আগামী শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ যে হোটেলে উঠেছেন সেই হোটেলের লবিতে হওয়ার কথা রয়েছে ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এর সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আসন্ন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তাদের দিপাক্ষিক এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি । আগামী নির্বাচনের দিন তারিখ নির্ধারণ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে । বিশ্লেষকরা মনে করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ডঃ মুহাম্মদ ইউনুস লন্ডনে ঘোষণা করে আসবেন । বিশ্লেষকদের মতে, তারেক রহমান আগামী নির্বাচন নিয়ে যেসব দাবিগুলো উত্থাপন করবেন সেসব যুক্তিসঙ্গত দাবি দেশের প্রধান উপদেষ্টা বিবেচনায় আনবেন এবং একটি নির্বাচনের রোড ম্যাপ তিনি সেখানেই ঘোষণা করবেন ।

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা মনে করেন ডঃ মুহাম্মদ ইউনূস এর সাথে বৈঠকের পর ভালো ফলাফল প্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই তারেক রহমান দেশে গিয়ে নির্বাচনের সভা সমাবেশ শুরু করবেন এবং নেতাকর্মীদের উদ্বুদ্ধ করবেন । এ লক্ষ্যে তারেক রহমান ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন বলে সূত্রটি দাবি করেছে ।

এদিকে শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত সাক্ষাৎ ঘিরে দেশ ও বিদেশে চলছে নানামুখী আলোচনার সমালোচনা।

প্রধান উপদেষ্টাকে বৈঠকে যে বার্তা দিবেন তারেক রহমান :
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস এর সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সর্বত্র কৌতুহলের শেষ নেই। আগামী শুক্রবার সকালে নির্ধারিত এই বৈঠকে তারেক রহমান একাই দেখা করবেন কিনা? এ নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও তারেক রহমানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এনিয়ে কোন বার্তা মিডিয়ার কাছে পৌছানো হয়নি।

যুক্তরাজ্য বিএনপি’র একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা তার দিন তারিখ ঠিক রয়েছে। কিন্তু কিছু কিছু মিডিয়া এ নিয়ে অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার কোন প্রতিক্রিয়া মিডিয়ার কাছে জানান নি । এমনকি তাঁর ঘনিষ্ঠজনের কাছেও প্রকাশ করছেন না। তিনি বিষয়টি অনেকটা চেপে যাচ্ছেন এবং গোপন রাখার চেষ্টা করছেন। তবে পরামর্শকদের সাথে অনেকবার মিটিং করেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর সঙ্গে একাই দেখা করবেন এবং তিনি আগামী সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বের সাথে কথা বলবেন। বিেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডঃ মুহাম্মদ ইউনুসকে অনুরোধ করবেন যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন দিতে যর মাথ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারে। এজন্য তিনি নিদৃষ্ট দিন তারিখও নির্ধারণ করে প্রধান উপদেষ্টার বক্তব্য দাবি করবেন।

ডঃ মুহাম্মদ ইউনুস লন্ডনের যে হোটেল এ অবস্থান করছেন সেই হোটেল লবিতে শুক্রবার সকালে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক বিষয় নিয়ে কথা বলা ছাড়াও যেসব বিষয়ে কথা বলবেন তার একটি খচড়া ইতিমধ্যে তৈরি করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি নিশ্চিত করেছে, তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *