সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪৭

বাংলাদেশ

সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, আভিযানিক কার্যক্রমে একটি এলজি উদ্ধার করা হয়েছে।

আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার : এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সোমবার রাত পেৌনে ১২টায় ধানমন্ডি এলাকা থেকে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। এছাড়া রাজধানীর অন্যান্য স্থানে অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন রমনা যুব মহিলা লীগের সভাপতি হেলেন আক্তার, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম, নিষদ্ধি ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাহমুদুল হাসান অঞ্জন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক সাজ্জাদ, মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক আকাশ, যুবলীগ উত্তরের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। ডিএমপি জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দষ্টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *