
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৮৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানিক কার্যক্রমে দেশীয় তৈরি ওয়ান গান একটি, বিদেশি পিস্তল দুটি, ম্যাগজিন একটি, গুলি এক রাউন্ড, সুইচ গিয়ার চাকু দুটি উদ্ধার করা হয় বলে জানান এএইচএম শাহাদাত হোসেন।
