সরকারি ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ: নতুন নীতিমালা জারি

প্রচ্ছদ শিরোনাম

খবর৫২.কম | ১০ জুলাই ২০২৫

চলতি অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় থোক বরাদ্দ থেকে যানবাহন ক্রয় ও ভূমি অধিগ্রহণ খাতে সব ধরনের অর্থ ব্যয় বন্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। পাশাপাশি পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন স্থাপনা নির্মাণও বন্ধ থাকবে। তবে চলমান নির্মাণকাজ ন্যূনতম ৫০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক পরিপত্রে গত ৮ জুলাই এ তথ্য জানানো হয়।

প্রধান নির্দেশনা সমূহ

  • যানবাহন ক্রয় নিষিদ্ধ: গাড়ি, জাহাজ ও বিমান কেনা সম্পূর্ণ বন্ধ
  • নির্মাণ কাজ সীমিত:
  • নতুন আবাসিক/অনাবাসিক ভবন নির্মাণ বন্ধ
  • ৫০%+ সম্পন্ন প্রকল্পে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয়
  • বিদেশ ভ্রমণ নিষেধ:
  • সরকারি অর্থায়নে কর্মশালা/সেমিনার বাতিল
  • স্কলারশিপ/ফেলোশিপে বিদেশ গমন অনুমোদিত

পরিপত্রে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধন নীতি নিয়েছে সরকারের। এর আওতায় সরকারি খরচে সব ধরনের বৈদেশিক কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কেনা যাবে না গাড়ি, জাহাজ ও বিমান। এমনকি পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ খরচও বন্ধ রাখতে হবে। পরিচালন বাজেটে সব ধরনের থোক ব্যয়ও বন্ধ থাকবে। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে।

ব্যতিক্রমের শর্তাবলী

খাতশর্ত
যানবাহন১০+ বছর পুরনো গাড়ি প্রতিস্থাপন অনুমোদনযোগ্য
বিদেশ ভ্রমণপিএসআই/এফএটি টেস্টের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পূর্বানুমতি আবশ্যক
নির্মাণ কাজশিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা ব্যতীত

অর্থ মন্ত্রণালয় জানায়, গত ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের। আর গতকাল বুধবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিপত্র জারি করে এসব নির্দেশনা দিয়েছে।

#সরকারিব্যয় #কৃচ্ছ্রসাধননীতি #অর্থমন্ত্রণালয় #বাজেটনিয়ন্ত্রণ #খবর৫২

“মহামন্দার প্রভাব মোকাবেলায় ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ জরুরি ছিল”

  • অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *