
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ ১৮ জুন বুধবার সন্ধ্যা ৬ টায় গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নাম্বার বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।
বুধবার সকালে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
