শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

খেলা

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়ের পথে বাংলাদেশ।

কিঞ্চিত যে সম্ভাবনা রয়েছে তা সুতায় ঝুলছে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখার ম্যাচে শ্রীলংকার মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।

ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা।

টপঅর্ডার ব্যাটসম্যান হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ দিকে ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে ৪৮.৪ ওভালে লঙ্কানদের গুঁড়িয়ে দেন স্বর্ণা আক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *