শাকিবের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে আমার কিছু আসে যায় না: মারুফ

বিনোদন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ নানা জল্পনা-কল্পনা শেষে ঈদে মুক্তি পাচ্ছে। এর আগে গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমা প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সেখানে সিনেমার প্রদর্শনী শেষে বের হয়ে যাওয়ার সময় শাকিবভক্তদের রোষানলে পড়েন চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত। শাকিবভক্তরা গাড়ি আটকে রাখায় তাদের সঙ্গে নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়— আমার মারুফেরও লোক আছে।

সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছেন সিনেমা ভক্তরা। কেউ কেউ শাকিব খানের পক্ষ নিয়ে মারুফ ও কাজী হায়াতের সমালোচনা করছেন, আবার কেউ কেউ খ্যাতনামা এ নির্মাতার পক্ষ নিয়ে শাকিবভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। 

এদিকে বিষয়টি নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেছেন— কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটি করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন। মারুফ আরও বলেন, মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল, এটা বোঝানো হয়েছে।

এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। সে কারণে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ এমন করছেন। এ প্রসঙ্গে মারুফ বলেন, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো। আপনারা এটা নষ্ট হতে দেবেন না। তিনি বলেন, আর সম্পর্ক নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না। আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।

সামাজিক মাধ্যমে শাকিবভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যেগ নেওয়ার আহ্বান জানিয়ে মারুফ বলেন, শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখ।

এদিকে অনেকেই কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফ বলেন, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এ সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *