শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে খালেদা জিয়ার বক্তব্য

Uncategorized জাতীয় রাজনীতি শিরোনাম

খবর৫২: রমনাস্থ আইইবি মিলনায়তন অনুষ্ঠিত মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভ্যারচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন,-

প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেধনাবিধুর স্মৃতি নিয়ে।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেত নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছিত করেছিলেন ।

সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন ।

এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া ।

যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরাপছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে পদে ।

খুব শীঘ্রি আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার ।

এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ।

সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যা সমাধানের যে রাজনীতি শহীজিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে ।

আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *