
ঐতিহাসিক সিলেট বিজয় দিবস ও ঐতিহাসিক ’লাকড়ি তোলা’ উরুস শরীফ আজ শুক্রবার বাদ জুম্মা শুরু হয়।
হযরত শাহজালাল (রহ.) দরগাহে জুম’আ নামাজ শেষে শুরু হয় লাকড়ি তোড়ার উদ্দেশ্য যাত্রা। হাজার হাজার ভক্ত, আশিকান মিছিল সহকারে, পায়ে হেটে, পিকআপ গাড়ি, ও অটোরিক্সা করে যাত্রা শুর করেন। এর পূর্বে সকাল থেকে সিলেট বিভাগ শহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন হাজার হাজার ভক্তবৃন্দ।
ছোট বড় গ্রুপ মিছিল সহকারে নানান স্লোগান, গান, দুরুদ পাঠ করে থাকেন। স্লোগান দিতে থাকেন।
‘শাহজালাল বাবা কি জয়’, শাহপরান বাবা কি জয়’ ‘৩৬০ আউলিয়া কি জয়’, ‘লালে লাল শাহজালাল’, ‘নারায়ে তাককির-আল্লাহ হু আকবার’, স্লোগানে দরগা প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন হাজার হাজার শাহজালাল ভক্ত।
হাতে হাতে তলোয়ার ও কুড়াল, ডুল, হাতে দরগা প্রাঙ্গণ থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারও শাহজালাল ভক্ত বর্ণাঢ্য মিছিল করে প্রায় পাঁচ কিলোমিটার দূরে লাক্কাতুরা চা-বাগানের নির্দিষ্ট পাহাড় গিয়ে দোয়া, শিরণী বিতরণ করে লাকড়ি সংগ্রহ করে আবার ফিরে আসেন মাজার প্রাঙ্গনের নির্দিষ্ট্য স্থানে জড়ো করেন।প্রায় ৭০৬ বছর ধরে আরবি শাওয়াল মাসের ২৬ এপ্রিল ঐতিহাসিক লাকড়ি তোলা উৎসব পালন করা হয় সিলেটে।
হযরত শাহজালাল (রহ.)-এর স্মৃতি বিজড়ীত এই দিন অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে শ্রীহট্ট রাজ্য হযরত শাহজালাল (রহ.) বিজয় করেন। যা সিলেট বিজয় দিবস নামে পরিচিত।
