
ইউক্রেনজুড়ে একযোগে স্মরণকালের ভয়াবহতম বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সামরিক ও কৌশলগত ১৫৭টি অবস্থানে এই সমন্বিত হামলা চালানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় ইউক্রেনের প্রায় ১,৪৫০ জন সেনা হতাহত হয়েছে এবং পশ্চিমাদের সরবরাহ করা বেশ কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
.
মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই ব্যাপক ‘রিট্যালিয়েটরি ব্লিটজ’ বা প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের শিল্পাঞ্চল, জ্বালানি ডিপো এবং সেনা সমাবেশ লক্ষ্য করে গাইডসহ ক্ষেপণাস্ত্র, কৌশলগত যুদ্ধবিমান এবং ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে।
.
রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দাবি, তারা একদিনেই রেকর্ডসংখ্যক ৯০৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা প্রতিহত করেছে। এছাড়া হামলায় ব্রিটেনের সরবরাহ করা সাঁজোয়া যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সামরিক হার্ডওয়্যার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার এই তীব্র ও আকস্মিক বিমান হামলার পর রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী চরম বিপর্যয়ের মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে।
