রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। এসময় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসল করতে যায়। এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টার সময় অন্যান্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে ওই ৪ শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ৪ শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *