যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন: গাজায় সকল ইসরাইলি বন্দী মুক্ত, ইসরাইলি কারাগলে আটক ফিলিস্তিনিদের মুক্তি শুরু

আন্তর্জাতিক প্রচ্ছদ শিরোনাম

বদরুল হক

গাজায় আটক সকল জীবিত ইসরাইলি নাগরিককে হামাস মুক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাস্তবায়িত হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল সফরে এসেছেন। ইসরাইলি সংসদ নেসেটে ভাষণ দেয়ার পর এই চুক্তি বিষয়ে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করতে তিনি মিশরে রওনা হবেন।

উত্তর গাজায় ফিলিস্তিনিদের বাড়ি ফেরার পালা অব্যাহত রয়েছে; তারা ফিরে আসছে নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরে। একইসাথে, তীব্র মানবিক সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা গাজায় প্রবেশ করানো শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলের গাজা অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৬৭,৮৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০৬৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, ওই বছরের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *