
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার-এনইআইআর সংস্কার করে একচেটিয়া সিন্ডিকেট প্রথা বাতিল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানীর মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় আশপাশের সবগুলো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পরেছেন অফিস ফেরত সাধারণ মানুষ।

