
মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়ার অভিযোগে সোমবার সউদী আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সউদীর বার্তাসংস্থা এসপিএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্সে রোববার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্তদের নাম ফাহদ বিন আলী বিন আব্দুল আজিজ আল ওয়াশিল ও আব্দুল রহমান বিন ইব্রাহিম বিন মোহাম্মদ আল মানসুর। তারা দুজনই সউদীর নাগরিক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।তবে কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল সেটি নিশ্চিত নয়।
মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল তৈরি এবং সেগুলোতে যোগ দেয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না।
কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সউদী আরবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় রাজতন্ত্রশাসিত এই দেশটিতে বেশি মৃত্যুদণ্ড দেয়া এবং সেগুলো কার্যকর হয়ে থাকে।
