ভারতের লক্ষ্য ২৫২ রান

খেলা

শুরুতে ধাক্কা, এরপর মেরামতের চেষ্টা, শেষে লড়াকু পুঁজি পাওয়া। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস অনেকটা এমনই। আগে ব্যাটিং করে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা। 

টসে জিতে যেভাবে শুরু করেছিল, তাতে ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহটা অবশ্য কমই বলা যায়। উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারেই ৫৭ রান তুলে ফেলেন। তবে এরপর ৫ ওভারের মধ্যে ইয়াং, রবীন্দ্র ও কেইন উইলিয়ামসন ফিরলে চাপে পড়ে কিউইরা। টম ল্যাথামও খুব বেশি কিছু করতে পারেননি। ভারতীয় স্পিনে খেই হারানো নিউজিল্যান্ড শেষ পাওয়ার–প্লেতে তোলে ৭৯ রান।

শেষ দিকে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল মিলে নিউজিল্যান্ডকে এনে দেন লড়াকু সংগ্রহ। সর্বোচ্চ ৬৩ রান করেন  মিচেল। এছাড়া ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *