ভারতেই সু-৫৭ যুদ্ধবিমান উৎপাদন করবে রাশিয়া?

আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে সুখোই সু-৫৭ যুদ্ধবিমান তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই খবর নিশ্চিত করেছেন।

নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে শক্তিশালী করতে ভারত সরকার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতিরক্ষা সংস্থাগুলোকে দেশীয় অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করছে। পেসকভ বলেছেন, পুতিনের আসন্ন ভারত সফরের আলোচ্যসূচিতে সু-৫৭-এর বিষয়টি অবশ্যই থাকবে।

এছাড়াও, এই সফরে চাবাহার বন্দর এবং চেন্নাই-ভ্লাদিভোস্তক বাণিজ্য রুট নিয়ে আলোচনাও পুতিনের এজেন্ডায় রয়েছে। ইরানের চাবাহার বন্দর হলো আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বহুমুখী পরিবহন নেটওয়ার্কটি ভারতকে রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের সাথে সংযুক্ত করে। ভারত এই বন্দরটি উন্নয়নে বিনিয়োগ করেছে।

পেসকভ আরও জানান, রাশিয়া ভারতের সঙ্গে অনেক ক্ষেত্রে যৌথ উৎপাদন বাড়াচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে। আগামী ৪-৫ ডিসেম্বর পুতিন তাঁর দশম ভারত সফরে আসছেন।

সূত্র: আরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *