বিড়াল নিয়ে কান্না, মানুষের বেলায় নেই কেন?

বাংলাদেশ

সাহস নিয়ে হতবাক নেটিজেনরা!

একটি বিড়াল নির্যাতিত হওয়ায় উদ্বেগ উৎকন্ঠা আর কান্নায় ভাসাচ্ছেন পিয়া জান্নাতুল ও হালের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি একটি বিড়ালকে নির্যাতনের ঘটনায় এক দম্পতির বিচার চেয়ে তাদের কর্মরত দুই প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোষ্ট করেছেন তারা। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ২৪ এর গণঅভ্যুত্থানে কোথায় ছিলো তাদের এই কান্না? ফ্যাসিস্ট হাসিনার পোষা ক্যাডার বাহিনী থেকে শুরু করে হাসিনার নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী যখন পাখির মত গুলি করে হত্যা করছিলো নিরীহ ছাত্র-জনতাদের তখন কোথায় ছিলো তারা?

কোন প্রাণীকে নির্যাতন করা বড়ই মর্মান্তিক ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের দুটি বড় প্রতিষ্টানে কর্মরত দম্পতির বিড়াল নির্যাতন নিয়ে যেভাবে তারা সামাজিক মাধ্যমে সরব আর মায়া কান্না দেখালেন ২৪ এর গণঅভ্যুত্থানের সময় কেন তারা নিশ্চুপ ছিলেন? শুধু কি চুপ ছিলেন? পিয়া জান্নাতুল তো ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক সংসদ সদস্য ও মানবতা ফেরি করার নামধারী ব্যবসায়ী ব্যারিষ্টার সুমনের সহযোগীও ছিলেন।

বিভিন্ন সময় ব্যারিস্টার সুমনকে সহযোগীতা করেছেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আওয়াজ তোলাদের শাস্তির আওতায় আনার জন্য। এমনকি ২৪ এর গণঅভ্যুত্থানেও তিনি সরে আসেননি সেই অবস্থান থেকে। এছাড়াও অনেক অনেক অভিযোগ রয়েছে এই মডেল ও আইনজীবির বিরুদ্ধে। নানা সময় বিভিন্ন ভিআইপিদের সাথেও তার বিদেশ টুরের কথা শোনা যায়, তার সম্পদের পরিমাণ নিয়েও যথেষ্ঠ বিতর্ক রয়েছে।

ফারজানা রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘ব্যারিস্টার সুমনের চামচার দেখি বিড়ালের জন্য এখন মায়া উথলে পড়ছে। যখন তোমার সুমন আর তার দলের নেত্রী হাসিনা পাখির মত গুলি করে মানুষ মারছিলো তখন এসব মায়া কান্না কোথায় ছিলো? ২৪ এর আন্দোলনের সেই সময়তো মানুষের জন্য কান্না করে ফেসবুকে কোন পোষ্ট করতে দেখলাম না।’

অপরদিকে ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়ামানকে ঘিরেও সমালোচনা কম নেই। এক সাংবাদিক ভুলবশত তার একটি ভিডিও করায় তার নামে নালিশ করে রীতিমতো চাকুরিচ্যুত করেছেন তিনি। আর এখন সস্তা পাবলিসিটি পাওয়ার আসায় মানবতার বুলি আওয়াড়াচ্ছেন, এমন মন্তব্যই করছেন নেটিজেনরা। ২৪ এর গণঅভ্যুত্থানে হাসিনার সেই নির্মমতার সময়ও নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। আজ বিড়ালকে নির্যাতনের ঘটনায় যেভাবে মায়া কান্না দেখাচ্ছেন মানুষ হত্যার সময় কেন এমন উদ্বেগ উৎকণ্ঠা আর কান্না আসেনি তার?

সোহাগ খান নামের একজন সাদিয়া আয়মানের সেই পোষ্ট এর স্ক্রিনসট শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘আজ সস্তা পাবলিসিটির জন্য বিড়াল নির্যাতনের মায়া কান্না করছেন? ২৪ এর অভ্যুত্থানের সময় কোথায় ছিলেন আপনি? নাটকে তো কতবারই নাভি বের করে অভিনয় করেছেন তো আবার সেই সাংবাদিকের চাকুরি খাওয়ার কি দরকার ছিলো? এখন আবার এমন দুঃসাহস কি করে দেখান?’

সম্প্রতি সাদিয়া আয়মান বিড়াল নির্যাতনের ঘটনায় ফেসবুকে লিখেছিলেন ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ আর পিয়া জান্নাতুল তো বিস্তারিত লিখে ভরিয়েছিলো ফেসবুকের প্রোফাইল। দুজনেই সেই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাদের কর্মরত দুই প্রতিষ্ঠানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *