বিকাল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট: ঢাবি উপাচার্য

প্রচ্ছদ বাংলাদেশ

খবর ৫২ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে বিকাল ৩টা নাগাদ ৭০ শতাংশের বেশি ভোট পড়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনের তিনটি ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। বিকাল ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।’

তিনি আরও দাবি করেন, এ নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা যা দ্রুত সমাধান করা হয়েছে বলেও জানান নিয়াজ আহমেদ খান। এ ঘটনার পুনরায় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *