বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে শিশুশ্রম নিরসন-মির্জা ফখরুল

প্রচ্ছদ রাজনীতি শিরোনাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশু শ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি গ্রহণ করবে। এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 

শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি।

‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ শীর্ষক এই আয়োজনে যুক্ত হয়ে ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা শিশুদের শ্রমে ঠেলে দিচ্ছে। তারপরও ঠাকুরগাঁওয়ে ইএসডিও যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম দূর করা সম্ভব।

তিনি বলেন, শিশুশ্রম কোনো সভ্য সমাজে কাম্য নয়। বিএনপি সবসময় শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে চায়। আমরা এই ধরণের কার্যক্রমে সবসময় সহযোগিতা করে যাব।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে  বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম এবং জাতীয় শিশুশ্রম নিরসন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *