
মুম্বইয়ে দু’টি বিলাসবহুল বাড়ি একসঙ্গে বিক্রি করলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ২০১২ সালে ফ্ল্যাট দু’টি প্রায় ৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন অভিনেতা। ১৩ বছরের মাথায় ফ্ল্যাট দু’টি প্রায় ১২ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে পর পর দু’টি ফ্ল্যাট বিক্রি করেছেন অভিনেতা। এমনকি জানুয়ারি মাসেও আন্ধেরিতে ডুপ্লেক্স ফ্ল্যাট বিক্রি করেন তিনি।
