
বড় সিদ্ধান্ত নিলেন বলিউড মেগাস্টার আমির খান। গত মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে নিজের ছবির বণ্টনের নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন আমির। তিনি বলেন, ওটিটি’তে মুক্তি পাবে না ‘সিতারে জমিন পর’। তবে, ইউটিউবে মুক্তি পাবে এই ছবি। আগামী ১লা আগস্ট থেকে ইউটিউবেই দেখা যাবে ‘সিতারে জমিন পর’। যদিও বিনামূল্যে নয়। ভারতে একবার ছবিটি দেখতে খরচ করতে হবে ১০০ টাকা।
