ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় হামজার ওপর আক্রমণ প্রতিপক্ষ সমর্থকদের?

খেলা শিরোনাম

অসহায় ফিলিস্তিনিদের জন্য মন কাঁদে পুরো বিশ্ববাসীর তেমনি মন কাঁদে আমাদের হামজা চৌধুরীরও। বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে বাংলার কিংবদন্তি ফুটবলার হামজাকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও বারবার তাকে দেখা যেতো ফিলিস্তিনের পতাকা হাতে। এখনো তার ব্যতিক্রম নন তিনি। বরাবরই গলা ফাটান ফিলিস্তিনিদের স্বাধীনতা র পক্ষে। এবার সেটিই যেনো আক্রোশের কারণ হলো হামজার। প্রতিপক্ষের সমর্থকরা তাকে করে বসলেন সরাসরি আক্রমণ।

সম্প্রতি বার্নলির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচের পর বাংলাদেশি এই তারকাকে স্বাগতিক দর্শকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ম্যাচটি জিতলেই সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিতো হামজার শেফিল্ড ইউনাইটেড। তবে বার্নলির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানের এই হারে প্লে অফ খেলে তারপরই জায়গা করে নিতে হবে প্রিমিয়ার লিগে।

অপরদিকে বার্নলি এই জয়ে সরাসরি পৌঁছে গেছে প্রিমিয়ার লিগের মূল পর্বে। যে কারণে তাদের দর্শকদের উৎসবও ছিল বাঁধভাঙ্গা। আর সেই দর্শকদের মাঝেই পড়তে হয়েছিল বাংলাদেশের হয়ে সদ্য অভিষেক হওয়া হামজা চৌধুরীকে। এক সমর্থকের সঙ্গে প্রায় সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছিল হামজার। সেসময়েই তাকে সরিয়ে নেন মাঠে নেমে আসা নিরাপত্তাকর্মীরা। এরপরেই আরেক সমর্থককে দেখা যায় মোবাইল হাতে হামজাকে ব্যঙ্গাত্মক মুখভঙ্গি করতে।

এরই মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে, ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় হামজার ওপর চড়াও হন বার্নলির সমর্থকরা। এমনকি হামজাকে বর্ণবাদি মন্তব্য করতেও দ্বিধা করেননি দলটির দর্শকরা। এদিকে হামজার ওপর এভাবে আক্রমণ করায় বার্ণলির ঘরের মাঠটির নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যদিও মাঠের এই ঘটনায় এখনো মুখ খোলেনি হামজা চৌধুরী বা তার দল শেফিল্ড ইউনাইটেড।

ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *