
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই কথা বলেন আমির খান। দুই স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পরেও সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। তাদের নিয়ে বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই মানুষগুলোর সঙ্গেই। ওরা অসাধারণ। ওদের সঙ্গেই আমি জীবনটা কাটিয়েছি। ওরা আমাকে অনেক কিছু দিয়েছে।
