প্রধানমন্ত্রীর চায়না সফরকে অলস্টান্ডার্ড হাইভোল্টোজ ভিজিট বলে স্বাগত জানিয়ে প্রশংসায় ভাসছেন আলতাফ হোসেন চৌধুরী

প্রচ্ছদ রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাতে চীন সফর শেষে দেশে এসে আজ জাতীয় সংসদ ভবনে অধিবেশনে যোগ দেন। এদিকে পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী আজ জাতীয় সংসদে বাজেট অধিবেশনে তার নির্ধারিত বক্তব্যের শুরুতে নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর সম্পর্কে বিশেষ করে চীন সফরকে স্বাগত জানিয়ে বলেন “হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড ইজ এ হাই ভোল্টেজ ভিজিট”।

এ ছাড়া চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠককে “ট্রুলি ডেজলিং ডিসকাশন” বলে দেশবাসী এবং সংসদের পক্ষ থেকে স্বাগত জানানোর কথা বলার সাথে সাথে জাতীয় সংসদ সদস্যদের মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে জাতীয় সংসদ।

আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে ৭১ এবং ২৪-এর শহিদদের আত্মার মাগফিরাত কামনাসহ ২৪-এর জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার দেওয়া সুযোগের কারণেই আমার এলাকার জনগণ আজ ১ লাখ ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করে এই সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে।”
তিনি তার বক্তব্যে মাত্র চার মাসের মধ্যেই বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কাজের বিবরণ তুলে ধরেন এবং বলেন, বর্তমান সংসদ বিগত সরকারের অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা ও আয়নাঘরের নির্যাতনের শিকার নেতৃবৃন্দ দ্বারা পরিপূর্ণ। তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ব্রিলিয়ান্ট অর্থমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকার দ্বারা বিধ্বস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার দুঃসাহসিক বাজেট উপস্থাপন করেছেন।”

এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী অবহেলিত পটুয়াখালীকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নিজ জেলা ঘোষণাসহ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তিনবার সফরের মাধ্যমে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছিলেন তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আগামীতে পটুয়াখালীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরেন।

আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, পটুয়াখালী ইপিজেডকে কার্যকরকরণ, ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, লাইট প্যাসেঞ্জার বা হেলিকপ্টারের জন্য পটুয়াখালী অথবা কলাপাড়ায় রানওয়ে করা, ইঞ্জিনিয়ারিংসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, মহিলা ক্যাডেট নির্মাণ, মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকরী পদক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পুলিশ ফাঁড়ি, আধুনিক পার্ক, গৃহহীনদের জন্য আবাসন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, শিশু ডে-কেয়ার সেন্টার, প্রবীণদের জন্য ওল্ড হোম, তরুণদের জন্য যুব উন্নয়ন প্রকল্প, বেকার সমস্যা সমাধান, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি-দাওয়া উত্থাপন করেন।

এদিকে পটুয়াখালীর রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, আইনজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ফলপ্রসূ উল্লেখ করে বক্তব্যের প্রশংসা করে পটুয়াখালীর জন্য উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, “পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী জনগণের চাহিদা অনুযায়ী সংসদে কথা বলেছেন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ফলপ্রসূ প্রথম বিদেশ সফরকে স্বাগত জানাই।”
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন বলেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী জাতীয় সংসদে পটুয়াখালীর জন্য উত্থাপিত দাবিসমূহের সাথে সম্পূর্ণ একমত। আমরা যুগোপযোগী উত্থাপিত দাবিসমূহের বাস্তবায়ন চাই প্রধানমন্ত্রীর কাছে।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন বলেন, “নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে আলতাফ হোসেন চৌধুরী জেলার দাবিসমূহ সঠিকভাবে উত্থাপন করেছেন বলে আমি মনে করি। জাতীয় সংসদে আলতাফ হোসেন চৌধুরীর দাবিসমূহের বাস্তবায়ন চাই আমরা পটুয়াখালীবাসী।”

পটুয়াখালী একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার বলেন, “এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে তার দায়িত্ব পালন করেছেন।”

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “আমি পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পটুয়াখালী জেলার উন্নয়নে আমাদের আকুল আবেদন থাকবে উত্থাপিত দাবিসমূহের জন্য যাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *