প্রথম ম্যাচে নেই স্পেনের তারকা

খেলা

রাত ১০টায় বিশ্বকাপ মিশন শুরু স্পেনের। প্রতিপক্ষ কেপ ভার্দে। বিশ্বকাপের এবারের আসরে নজর থাকবে লামিন ইয়ামালের দিকে।

স্পেনের প্রথম ম্যাচে চোটের কারণে খেলা হচ্ছে না লামিন ইয়ামারের। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কয়েকদিন খেলার বাইরে থাকবেন স্প্যানিশ তারকা।

আজ তাকে বেঞ্চে বসে থাকতে হতে পারে। ম্যাচ শুরুর আগে এমনটি জানান স্পেনের কোচ লুই ডে লা ফুয়েন্তে। 

কোচ জানান, বার্সা তারকা হ্যামস্ট্রিংয়ে চোটের থেকে সেরে উঠেছেন। বার্সেলোনার শেষ দিকের ম্যাচে খেলতে পারেননি। তবে তার ওয়ার্কলোড নিয়ে সচেতন স্পেন। 

ফুয়েন্তে বলেন, আমরা বার্সেলোনা এবং স্প্যানিশ ন্যাশনাল দলের মেডিকেল স্টাফ এবং ফিটনেস কোচের পরামর্শ অনুযায়ী চলছি। লামিন ইয়ামাল খেলার জন্য তৈরি। তবে কত মিনিট খেলবে আমরা জানি না। ম্যাচের পরিস্থিতি ওপর নির্ভর করবে। তবে ও খেলার জন্য আদর্শ জায়গায় আছে।

শুধু ইয়ামল নয় স্পেনের বেঞ্চে থাকবেন নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজ। ফিট হওয়ার সত্ত্বেও তাদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না স্পেনের স্টাফ। ফেভারিট হিসেবে নামবে স্পেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *