প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হলো

জাতীয় শিরোনাম

ড. ইউনূসের সিদ্ধান্ত: শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। বুধবার মন্ত্রিপরিষদ সচিব সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ সহকারী পদে অবস্থানকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *