পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের বাকিরাও

খেলা

আগের দিন তানজিম হাসান সাকিবসহ ১০ জন পৌঁছায় লাহোরে। আজ জাকের-লিটন সহ বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের নেমেছেন পাকিস্তানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বুধবার সিরিজের প্রথম ম্যাচ।

লাহোরে টাইগারদের সঙ্গে যোগ দেবেন পিএসএলের দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। পিসিবি সোমবার এক ভিডিও বার্তায় জানিয়েছে, দুই ধাপে সফরকারীদের সবাই পৌছেছে ম্যাচ ভেন্যুতে।

আগের দিন প্রথম বহরে গতকাল ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিমের সঙ্গে দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। আজ দলের বাকিরা। এই সফর থেকে নাম কেটে নিয়েছেন নাহিদ রানা। দলের সঙ্গে যাননি ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেইনার নাথান কাইলি।

২৮ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ।

বাংলাদেশ দল

  • লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *