পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

জাতীয় প্রচ্ছদ
পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

শিরোনাম: পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

খবরের অংশ: উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। সেই সময় তাঁর গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা ছিল। কিন্তু যখন তিনি যমুনা থেকে বের হন, তখন তাঁর গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এই ঘটনায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

তবে, পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে রাত ৮টা ১০ মিনিটে নাহিদ ইসলাম নিজেই সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-কে জানান যে, তিনি এখনো পদত্যাগ করেননি।

এদিকে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “নাহিদ ইসলাম আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটুকুই আমি জানি।” তিনি আরও বলেন, “এটা একটি নিয়মিত সাক্ষাৎ। আজ নাহিদ ইসলামসহ আরও কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *